হরতালেও রাজধানীতে তীব্র যানজট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীর বাড্ডা, রামপুরা ও মালিবাগসহ বিভিন্ন এলাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সোমবার (২৮ মার্চ) সকালে এসব এলাকায় দেখা গেছে, রাস্তায় রিকসা, বাস, প্রাইভেটকার চলাচল স্বাভাবিক দিনের মতোই। সড়কে গাড়ির চাপ তীব্র। পল্টন ও শাহবাগ মোড় ছাড়া হরতালের প্রভাব কোথাও তেমন দেখা যায়নি।
রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডা এলাকা হয়ে উত্তরাগামী সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে অপেক্ষা করতে হয় অফিসগামীদের। এতে তারা তীব্র ভোগান্তিতে পড়েন। সড়কে যানগুলো একটির পেছনে আরেকটি লেগে রয়েছে।
কারওয়ান বাজার থেকে সবজি নিয়ে বাড্ডায় আসা এক ব্যবসায়ী জানান, শুনেছি হরতাল চলছে। তবে সড়কে তো কিছু দেখলাম না। সব তো স্বাভাবিক। আজ যানজটটা একটু বেশি মনে হলো।
রাজধানীর উত্তরা থেকে পোস্তগোলাগামী রাইদা পরিবহনের এক চালক জানান, আজ শুনেছি হরতাল। কিন্তু রাস্তায় তো কোনো আলামত দেখিছি না। গণপরিবহন চলছে, মানুষ স্বাভাবিক নিয়মেই অফিস-আদালতে যাচ্ছেন।
আকাশ পরিবহনের এক যাত্রী জানান, শুনেছি জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে আজ আধাবেলা হরতাল ডেকেছে বাম দল। আমার অফিস খোলা তাই বের হয়েছি।
এদিকে, হরতালের প্রভাব নেই মতিঝিল ও নিউমার্কেটের মতো ব্যস্ত এলাকায়ও। সেসব এলাকায় মানুষের সঙ্গে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে পল্টন এলাকায় বন্ধ রয়েছে। সেখানে বাম দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।
গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন জানান, বাড্ডা এলাকায় হরতালের সমর্থনে কোনো পিকেটিং হয়নি। রামপুরা থেকে উত্তরাগামী সড়কে যানজট রয়েছে।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির