মিরর ম্যাগাজিন অ্যাওয়ার্ড পেলেন গৌতম সাহা
মিরোর ম্যাগাজিন অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা। গত ২৭ মার্চ রাজধানীর পাচঁ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গৌতম ছাড়াও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য অনেকে পুরস্কার পান।
গৌতম ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি নাটক, সিনেমায় সমানতালে কাজ করছেন। দেশের পাশাপাশি ওপার বাংলায় বেশ কিছু কাজ করেছেন। সেখানে কয়েকটি ফ্যাশন হাউজের মডেল ও কোরিওগ্রাফি করেছেন। এছাড়া দুটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। ‘শর্টকাট’ ও ‘এটা আমাদের গল্প’ নামে সিনেমা দুটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে।এর আগে গৌতম সাহা তন্ময় তানসেনের ‘রানআউট’ চলচ্চিত্রে অভিনয় করেন। বেশ কিছু নাটকেও দেখা গেছে তাকে। এছাড়া তার হাতে বেশ কিছু কাজ রয়েছে বলে জানান গৌতম।
আসছে পহেলা বৈশাখ ও ঈদকে কেন্দ্রকরে গৌতম সারা কাজের ব্যস্ততা বেড়েছে। নিয়মিত ফটোশুট করছেন তিনি। কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘ঈদকে সামনে রেখে ফটোশুটের ব্যস্ততা বেড়েছে। ঈদের নতুন ডিজাইনের পোশাকের জন্য ফটোশুট করছে ফ্যাশন হাউজগুলো। নতুন কনসেপ্ট নিয়ে দেশের জনপ্রিয় মডেল ও তারকাদের নিয়ে শুট করছি। ‘আরাধ্যা’ ফ্যাশন হাউজের শুট বেশ ভালো হয়েছে।’
এমএসএম / এমএসএম
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
Link Copied