স্টার অ্যাওয়ার্ড পেলেন সুমন চৌধুরী
বিনোদন সাংবাদিকতায় ভূমিকা রাখায় ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড পেলেন সুমন চৌধুরী । ২৮ মার্চ সোমবার যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থবারের মতো ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২১। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, ফ্যাশন, নিত্য, উপস্থাপনা সহ মিডিয়ার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সুমন চৌধুরী বলেন, যে কোন স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। আমি অনুপ্রানিত আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড সংশ্লিষ্টদের ধন্যবাদ। ফ্রেন্ড ভিউ মিডিয়া ইভেন্ট এর সভাপতি রবি চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ পটুয়াখালী ২ আসনের এমপি আ স ম ফিরোজ, ঘমুনা গ্রুপের ডিরেক্টর আলমগীর আলম। এবছর বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, আরেফিন শুভ, ফেরদৌস আহমেদ, সাবরিনা সুলতানা কেয়া, আমিত হাসান, নিরব, দিঘি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, ইভান শাহারিয়ার সোহাগ,সাবরিনা পড়শী, ও পান্থ আফজাল সহ আরো অনেকে। সুমন চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস (পাশ) করেছেন।
২০০৭ সাল থেকে বিনোদন সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে বাংলাদেশ কন্ঠের চিফ রিপোর্টার হিসেবে কাজ করছেন তিনি। সুমন চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি,বাচসাস, বাংলাদেশ ফিল্ম ক্লাব ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সদস্য।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
Link Copied