ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

আবারো সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন পান্থ আফজাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৩-২০২২ বিকাল ৫:৭
সেরা বিনোদন সাংবাদিক হিসেবে ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড পেলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহ-সম্পাদক (বিনোদন বিভাগ) পান্থ আফজাল।  সোমবার  (২৮ মার্চ) রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
 
চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২১। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, ফ্যাশন, নিত্য, উপস্থাপনা সহ মিডিয়ার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান  করা হয়।  
 
সাংবাদিক পান্থ আফজাল বলেন, 'যে কোন স্বীকৃতি কাজের গতিতে বাড়িয়ে তোলে। কাজে আরো উৎসাহ মিলে। এমন অর্জন কাজের অনুপ্রেরণা যোগায়। আমি অনুপ্রানিত আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।'
 
পান্থ আফজাল একজন নিবেদিত সাংস্কৃতিক কর্মী হিসেবে থিয়েটার, সংগীত ও আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার ফলে দেশের সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সংগঠকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন তিনি।
 
এ ছাড়াও কবি ও লেখক হিসেবে ‘তারার মুখে তারার গল্প’ নামে একুশে বইমেলায় গ্রন্থও প্রকাশ করেছেন পান্থ আফজাল। দীর্ঘ সাংবাদিক ক্যারিয়ারে অসাধারণ অবদানের জন্য সম্প্রতি  ‘সেরা সাংবাদিক’ হিসেবে আইকনিক স্টার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
 
 
এবছর বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, আরেফিন শুভ, ফেরদৌস আহমেদ, সাবরিনা সুলতানা কেয়া, আমিত হাসান, নিরব, দিঘি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম,  ইভান শাহারিয়ার সোহাগ,সাবরিনা পড়শী, ও পান্থ আফজাল  সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী