ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ১৩২২ কোটি টাকা সহায়তা ঘোষণা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১০:১৪

মিয়ানমারের সেনবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশিদের জন্য ১৫২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় এক হাজার ৩২২ কোটি টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত হাস বলেন, নতুন দেওয়া তহবিলের মধ্যে ১২৫ মিলিয়ন ডলার অর্থাৎ এক হাজার ৮৭ কোটি টাকা বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা শরণার্থী ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য গৃহীত কার্যক্রমে ব্যয় করা হবে। ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত আমরা ১.৭ বিলিয়ন ডলার (প্রায় ১৫ হাজার কোটি টাকা) দিয়েছি।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত হাস গত ২৭-২৯ মার্চ কক্সবাজার সফরকালে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের কর্মসূচিগুলো কীভাবে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, শিবিরগুলোতে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ, পরিবেশের সুরক্ষা, জলবায়ুর দুর্যোগ মোকাবিলায় অভিঘাতসহনশীলতা তৈরি এবং নিরাপদ খাদ্য বিতরণে অব্যাহতভাবে সহায়তা করছে তা সরেজমিনে দেখেন।

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন গত ২১ মার্চ বার্মিজ সামরিক বাহিনী রোহিঙ্গাদের উপর গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে ঘোষণার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এটাই প্রথম কক্সবাজার সফর।

রাষ্ট্রদূত বলেন, কক্সবাজারের শিবিরগুলো ও স্থানীয় জনগোষ্ঠীতে কর্মরত মানবিক সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতামূলক সম্পর্ক দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী