আসছে ভিন্ন গল্প নিয়ে রোমেল ইসতিয়াক
ভিন্ন ভিন্ন গল্পে মূল ভুমিকায় ব্যাস্ত হয়ে পড়েছেন সময়ের দর্শক প্রিয় অভিনেতা রোমেল ইসতিয়াক। আসছে পবিত্র রমজান ও ঈদে অসংখ্য সামাজিক গল্পের নাটক,শর্ট ফিল্ম, ও মিউজিক ভিডিও নিয়ে। রোমেল ইসতিয়াক এর সাথে আজ সুটিং চলাকালিন সাক্ষাৎকারে তিনি জানান, এবারের রমজান ও ঈদ তার অভিনয় জীবনের একটি মাইল ফলক ও মনে রাখার মতো দিন হতে যাচ্ছে। অসংখ্য একক নাটক সহ ধারাবাহিক, ছোট গল্প, মিউজিক ভিডিওর কাজ তার হাতে, ইউটিউব, ফেজবুক পেইজ, বেসরকারি টেলিভিশনে বেশ কিছু নাটক প্রচার হবে বলে আশা রাখছেন রোমেল ইসতিয়াক। রোমেল ইসতিয়াক বরবরই একটু সামাজিক গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি আরো বলেন নাটক হোক বা সিনেমা ভালো গল্প দেখতে চাই এখন দর্শক। নায়ক নায়িকা নয়। সেকারনে তিনি অভিনয়ের পাশাপাশি গুরুত্ব দিচ্ছেন গল্পের প্রতি। আমরা আজ রোমেল ইসতিয়াক এর সাথে কথা বলছিলাম জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক জুয়েল শরিফ ভাইয়ের সেটে। এবারের রমজান ও ঈদে জুয়েল শরিফ ভাই এর পরিচালনায় বেশ কিছু সামাজিক পারিবারিক গল্পে কাজ করছেন বলে জানায় অভিনেতা রোমেল ইসতিয়াক। আজকের সুটিং ইউনিটে রোমেল ইসতিয়াক এর পাশাপাশি যারা অভিনয় শিল্পী ছিলেন, আনোয়ার হোসেন নাইমা আঞ্জুমান মুন, উজমা জেসিন সিনহা, শশী আফরোজা,বাবু, শিশুশিল্পী অর্নিল সহ আরো অনেকে। পরিচালক জুয়েল শরিফ এর এই গল্প গুলি দর্শক দেখতে পাবেন নিউজ টুয়েন্টিফোর এর ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেইজবুক পেইজে। রোমেল ইসতিয়াক কথার শেষ মূহুর্তে তার দর্শকদের কাছ থেকে দোয়া চেয়ে বলেন, আপনারা আমার অভিনিত কাজ গুলাতে আগেও যেমন সাপোর্ট দিয়েছেন। আশাকরি আগামীতেও এভাবেই আমার পাশে থাকবেন। রোমেল ইসতিয়াক মনে করেন তার অভিনয়ের একমাত্র শক্তি তার মায়ের দোয়া ও তার দর্শকদের ভালোবাসা।
এমএসএম / এমএসএম
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার
কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!
হেনস্তার শিকার ইমন
২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার
বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি
টাইগার শ্রফকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৩