ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় ঢাকা-কাঠমান্ডু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১০:৫৮

বাংলাদেশ ও নেপালের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে জোর দিয়েছে উভয়পক্ষ। মঙ্গলবার (২৯ মার্চ) কলম্বোতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. নারায়ণ খাদকা। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক বৃদ্ধিতে জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংযোগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। উভয়পক্ষ উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করার সময় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে একে অপরকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নেপালের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে প্রাপ্ত অটুট সমর্থনের প্রশংসা করেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বিপুল সংখ্যক নেপালি শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে নেপালের সহায়তা চান।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী