বিকেলে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
কাস্টমস ক্যাডারে পদসংখ্যা বাড়িয়ে বুধবার (৩০ মার্চ) প্রকাশ করা হচ্ছে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এ লক্ষ্যে আজ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা ডাকা হয়েছে। বিকেলের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে।
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে। কমিশন সভা ডাকা হয়েছে। সকাল থেকে ফলাফল প্রকাশের জন্য কাজ শুরু করা হচ্ছে। কমিশনে অনুমোদন হলে তা প্রকাশ করা হবে। ৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে।
এদিকে, ৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানো হতে পারে বলে পিএসসির অপর একটি সূত্র জানিয়েছে।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এ বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই জানানো হয়েছিল।
ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে। এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে বলে পিএসসির বিশেষ সূত্র জানিয়েছে।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির