চলতি বছরই মেট্রোরেলের সঙ্গে পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের উদ্বোধন : কাদের
চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল (এমআরটি-৬) এবং কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শাহবাগ গণগ্রন্থাগারে ‘জয় বাংলা আর্ট ক্যাম্প এবং পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে হাসুমণির পাঠশালা।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছেন। আর বেশি দেরি নয়, চলতি বছরের জুনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে। একই বছর উদ্বোধন হবে বঙ্গবন্ধু টানেলও। একই সঙ্গে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল এ বছরই উদ্বোধন হবে ইনশা আল্লাহ।
তিনি আরো বলেন, এরপরও সরকারকে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। এসব প্রকল্প আজ হয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। এটি তাদের গাত্রদাহের কারণ।
হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইফ নূর ই আলম চৌধুরী লিটন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির