ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ষাটোর্ধ নীতুর যোগ ব্যায়ামে মুগ্ধ নেটবাসী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১১:৪৬

বলিউডের তারকারা নিজেদের ফিট রাখতে সবসময় যোগাসনের আশ্রয় নেন। ওয়ার্কআউটের পাশাপাশি তারা যোগ ব্যায়াম করেন নিয়মিত। সুস্থ এবং সুন্দর থাকার উপায় আর কিছু তো নেই। তেমনই একটি যোগ ব্যায়ামের ছবি মন কেড়েছে নেটবাসীর। কারণ ছবিটি যে ৬২ বছর বয়সী সুন্দরী অভিনেত্রী নীতু কাপুরের!

এই অভিনেত্রী বলিউডের প্রয়াত সুপারস্টার অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী এবং হালের সুপারস্টার রণবীর কাপুরের মা। নীতুর সঙ্গে একই পোজে যোগা করছেন মেয়ে ঋদ্ধিমা কাপুর। বাদ যায়নি তার নাতনী সামারা সাহানি কাপুরও। তিন প্রজন্ম একই সঙ্গে যোগা করলেন।

ছবি নীতু কাপুর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা অনেক কিছু শিখেছি। অতিমারি আমাদের বুঝিয়ে দিয়ে গেছে যে আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যোগার বিকল্প কিছুই নেই। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে যোগা করুন।’

মেয়ে ঋদ্ধিমাও তার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। তবে ষাটোর্ধ নীতু কাপুরের ফিটনেস দেখে হতবাক ও মুগ্ধ অনুরাগীরা। কমেন্ট বক্সে এসে সকলেই টিপস চেয়েছেন তার কাছে। কীভাবে তিনি নিজের পরিচর্যা করেন, সে প্রশ্নও তুলেছেন ভক্তরা।

প্রীতি / প্রীতি

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে