ব্যবসায় নেমে বিপাকে অভিনেত্রী রিমি সেন
ধুম’, ‘ফির হেরা ফেরি’, ‘হাঙ্গামা’র মতো সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছে পেয়েছেন পরিচিতি। নাম রিমি সেন। জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি আইনের দ্বারস্থ হয়েছেন। দায়ের করেছেন লিখিত অভিযোগ।
কারণ, রিমির ৪ কোটি ১৪ লাখ রুপি আত্মসাৎ করে ফেলেছে রৌনক ব্যাস নামের এক ব্যবসায়ী। বিনিয়োগের কথা বলে ওই টাকা নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে গেলেও কোনো লাভ তো দূরের কথা, আসল টাকাও পাচ্ছেন না অভিনেত্রী।
রিমির বয়ান অনুসারে, ২০১৯ সালে মুম্বাইয়ের একটি জিমে আলাপ হয় ওই ব্যবসায়ীর সঙ্গে। এরপর বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। নতুন ব্যবসায় বিনিয়োগের নামে তিনি অভিনেত্রীর কাছ থেকে ৪ কোটি ১৪ লাখ রুপি নেন।
এর বিপরীতে রিমিকে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ লাভের আশ্বাস দেন রৌনক। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো টাকা ফেরত পাননি অভিনেত্রী। একাধিকবার তাকে কল করলেও সাড়া দিচ্ছেন না। পরে তিনি জানতে পারেন, যে ব্যবসার নামে রিমির কাছ টাকা নেওয়া হয়েছিল, সেখানেও কোন বিনিয়োগ করেননি রৌনক।
রিমি আরও জানান, ২০২০ সালের মার্চ মাসে নিজের অ্যাকাউন্ট থেকে মাত্র ৩ লাখ রুপি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন ওই ব্যবসায়ী। সেই সঙ্গে সাড়ে তিন কোটি রুপির একটি চেক দেন। কিন্তু চেক ভাঙাতে গিয়ে জানতে পারনে, ওই অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নেই।
এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান রিমি। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।
এমএসএম / এমএসএম
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত