ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রমজানে একসঙ্গে এক মাসের বাজার করবেন না : বাণিজ্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৪-২০২২ সকাল ৭:৫৯

রমজানে একসঙ্গে এক মাসের খাদ্যপণ্য না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রমজানে হুড়োহুড়ি করার কিছু নেই। যতটুকু প্রয়োজন, ততটুকু কেনাই ভালো। একসঙ্গে এক মাসের বাজার করার দরকার নেই। আমাদের প্রচুর সাপ্লাই রয়েছে। বাজারে যে স্টক রয়েছে, তাতে ঘাটতি হবে না।

গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণের অভিযোগ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‌এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুইবার এক কোটি মানুষকে পণ্য দেব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। আদৌ কোথাও অনিয়ম হয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, নট ইভেন ওয়ান পারসেন্ট কমপ্লিন আছে। নাইনটি নাইন পারসেন্ট পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নেব।

সরকারের কঠোর নির্দেশনার পরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাসহ বাজার মনিটরিং ঠিক মতো না হওয়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‌তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে প্রতি এক-দেড় ঘণ্টা পরপর রিপোর্ট আসে। আমরা মূল্য বেঁধে দিয়েছি ১৬৮ টাকা, এখন তার চেয়েও কমে ১৬৫ টাকায় তেল বিক্রি হচ্ছে। তবে কোথাও ১৬৮ টাকার বেশিতে বিক্রি হচ্ছে না। বাজার মনিটরিং চলছে, রমজানে তৎপরতা আরও বাড়ানো হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুলিশের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহেমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। আলোচনা সভা শেষে টেলিভিশন ও বেতারের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

জামান / জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে

উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপকূলে ঝড়ের শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে