যে কারণে রিফান্ড হচ্ছে না গেটওয়েতে আটকে থাকা ইভ্যালির টাকা
১ জুলাই ২০২১ তারিখ থেকে এস্ক্রো নীতিমালা কার্যকর হওয়ার পর গ্রাহক মাল ক্রয়ের জন্য পেমেন্ট গেটওয়েতে টাকা জমা দেয়ার পর গ্রাহক মাল বুঝে পেলে তবেই ওই টাকা পেমেন্ট গেটওয়ে থেকে ইভ্যালির অ্যাকাউন্টে জমা হবে। আর গ্রাহক মাল না পেলে ইভ্যালি একটা অর্ডার বা রিকোয়েস্টের মাধ্যমে গেটওয়েতে জানিয়ে দেবে যে, এই এই গ্রাহকের মাল ডেলিভারি দেয়া যায়নি, তাদের টাকা ফেরত দেয়া হোক। একেই বলে রিফান্ড।
এই রিফান্ডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা হচ্ছে, ই-কমার্স বা ইভ্যালি থেকে রিফান্ড রিকুয়েস্ট পেলেও পেমেন্ট গেটওয়ে যেন গ্রাহকের তথ্য যাচাই করে নেয় যে, গ্রাহক সত্য নাকি মিথ্যা বলে রিফান্ড নিচ্ছে।
ইভ্যালির প্রাক্তন সিইও রাসেল গ্রেফতার হওয়ার আগে ২০২১ সালের ১ জুলাই হতে এস্ক্রোতে জমা হওয়া টাকার মধ্যে সর্বশেষ যে রিফান্ড অর্ডার পেমেন্ট গেটওয়েতে প্রেরণ করেছিলেন, তার সব টাকা গ্রেফতারের পরপরই পেমেন্ট গেটওয়ে ঐ গ্রাহকদের রিফান্ড করে দিয়েছিল।
রাসেল গ্রেফতার হওয়ার পর ব্যবসা বন্ধ হয়ে গেলে এবং এরপর সার্ভার কয়েক দিন চালু থাকলেও এস্ক্রোর টাকা রিফান্ড দেয়ার জন্য রিফান্ড অর্ডার বা রিকোয়েস্ট তৈরি করার মতো কেউ অফিসে ছিলেন না বা বাসায় বসেও কেউ এ কাজটি করার প্রয়োজনিয়তা বোধ করেননি। ফলে গেটওয়েতে ইভ্যালির আর পেন্ডিং রিফান্ড অর্ডার বা রিকোয়েস্ট নেই। অর্থাৎ ইভ্যালি অফিস থেকে যাচাই বাছাই করে কার মাল ডেলিভারি হয়নি এবং কে কে রিফান্ড পাবে সেই ডাটা তৈরি করে পেমেন্ট আর গেটওয়েতে পাঠানো হয়নি রাসেল গ্রেফতার হওয়ার পর।
ছয়টি গেটওয়েতে যে টাকা পড়ে আছে, তা সম্পূর্ণভাবে ১ জুলাইয়ের পর প্রাপ্ত এস্ক্রো সার্ভিসের। অন্য কোনো বা ১ জুলাইয়ের আগের কোনো টাকা এখানে বা অন্য কোনো ব্যাংকে নেই। ছয় পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা এস্ক্রোর টাকা ছাড়া কোনো ব্যাংকে ইভ্যালির কোনো টাকা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এস্ক্রোর টাকা রিফান্ড করার প্রক্রিয়া নিয়ে সব গেটওয়ের সঙ্গে বৈঠক এবং অসংখ্যবার কথা বলা হয়েছে। তারা সবাই বলেছে গ্রাহকের তথ্য দৈবচয়নের ভিত্তিতে যাচাই করে অনেক গ্রাহকের সঠিক তথ্য তারা পায়নি। বড় কথা হচ্ছে এজন্য ইভ্যালি থেকে ক্লিয়ারেন্স বা রিফান্ড অর্ডার চায় তারা। ই-ভ্যালির কাছে গ্রাহকের কোনো তথ্য বা কাগজপত্র নেই, যার ভিত্তিতে রিফান্ড অর্ডার তৈরি করা যাবে। এটা করতে হলে অবশ্যই সার্ভার আপ এবং পূর্বের লোকজন কিছু হলেও নিয়োগ করতে হবে। কারণ গ্রাহকের সব তথ্য আছে সার্ভারে। এই সার্ভার আপ করতে হলে এর অ্যাডমিন অ্যাকসেস লাগবে, যা আছে রাসেল সাহেবের হাতে। যদিও তিনি বলেছেন ইউজার নেইম অ্যান্ড পাসওয়ার্ড তিনি ভুলে গেছেন। তিনি আছেন জেলে। এটার জন্য একটা প্রক্রিয়ার কথা চিন্তা করা হচ্ছে, যা সময় হলে জানবেন সবাই।
গ্রাহকের হাতে থাকা কাগজপত্র দিয়ে রিফান্ড দেয়া সম্ভব নয়। এ কারণেই গেটওয়েতে আটকে থাকা প্রায় ৩৯৭ কোটি টাকার মধ্যে মাত্র ৪৫-৪৬ কোটি টাকা রিফান্ড দিতে পেরেছে কিউকম। কারণ মাত্র এই ৪৬ কোটি টাকার সঠিক তথ্যই তাদের মালিক গ্রেফতারের আগেই রেডি করা ছিল। তাই তারা সেটা রিলিজ করতে পেরেছে। গ্রাহকের কাছে সব তথ্য থাকলেও কিউকম টাকা রিফান্ড করতে পারবে না। যতক্ষণ না পুরো ব্যবসা আবার চালু না হয়। তারা কিছু টাকা রিফান্ড করতে পারছে না, মার্চেন্ট বা এজেন্ট নাম্বার হতে গ্রাহক টাকা পেমেন্ট করায় গ্রাহকের হদিস পাওয়া যাচ্ছে না।
গ্রাহক মাল পেয়েছে কি-না, মাল পাওয়ার পরেও সে রিফান্ড ক্লেইম করছে কি-না, তা বর্তমানে আমাদের বা ব্যাংক কিংবা গেটওয়ের পক্ষে যাচাই করা সম্ভব নয়। তাই সার্ভার আপ করে যাচাই বাছাই না করা পর্যন্ত রিফান্ড দেওয়া সম্ভব হবে না। যদিও আমাদের এ কাজ করতে মহামান্য হাইকোর্টের অনুমতি নিতে হবে। ইভ্যালির অ্যাকাউন্টে এস্ক্রোর টাকা ছাড়া অন্যদের অন্যান্য পাওনা পরিশোধের কোনো অর্থ এখন পর্যন্ত পাওয়া যায়নি। শুধুমাত্র ব্যবসা আবার শুরু করা গেলেই ধীরে ধীরে হয়তো তা করা সম্ভব হবে। সেটা সম্ভব কি না, তা সময়ই বলে দেবে। এস্ক্রোতে আটকে থাকা গ্রাহকের এক টাকাও খরচ করা হয়নি।
জামান / জামান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত
প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন
বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা