ঘরেই তৈরি করুন ভ্যানিলা আইসক্রিম
আইসক্রিম খেতে কে না পছন্দ করে। ছোট-বড় সবাই আইসক্রিমের ভক্ত। এই গরমে ঠান্ডা কিছু না খেলে যেন স্বস্তি মেলে না। আর আইসক্রিম হলে তো কথাই নেই।
যদিও সব ধরনের আইসক্রিমই কিনতে পাওয়া যায়। তবে স্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম তৈরি করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এতে কম খরচে রোজই খাওয়া যায় মজাদার সব আইসক্রিম। বিভিন্ন আইসক্রিমের মধ্যে ভ্যানিলা বেশ জনপ্রিয়। চাইলে ঘরে বসে খুব সহজেই দারুন স্বাদের ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারেন। জেনে নিন এর সহজ রেসিপি-
উপকরণ : ১. দুধ আধা কেজি, ২. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ৩. হেভি ক্রিম এক কৌটা, ৪. কনডেন্স মিল্ক এক কৌটা ও ৫. ভ্যানিলা অ্যাসেন্স আধা টেবিল চামচ।
পদ্ধতি : প্রথমে দুধ ঘন করে গরম করে নিন। এরপর কর্নফ্লাওয়ার অল্প দুধে গুলিয়ে গরম দুধে মিশিয়ে দিন। দুধ ঘন থকথকে হলে নামিয়ে নিন। এরপর হেভি ক্রিম অনেকক্ষণ বিট করে তারপর কনডেন্স মিল্ক, ভ্যানিলা অ্যাসেন্স ও ঘন দুধ দিয়ে অনেকক্ষণ বিট করুন। তারপর ফ্রিজে ২ ঘণ্টা রেখে দিন। এর আবারও বিট করে ফ্রিজে রেখে দিন। ৪-৫ ঘণ্টা পরই তৈরি হয়ে যাবে আইসক্রিম।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত