ইফতারের জন্য মচমচে বেগুনি তৈরির রেসিপি
ইফতারের আয়োজনে বেগুনি তো থাকেই। কিন্তু বেশিরভাগেরই অভিযোগ থাকে, বেগুনি মচমচে হয় না। ভেজে তোলার সময় মচমচে থাকলেও কিছুক্ষণ পরেই যেন নেতিয়ে যায়। এই সমস্যার সমাধান কী? সমাধান হলো সঠিক রেসিপিতে তৈরি করা। তাহলে ভেজে রাখার দীর্ঘ সময় পরও বেগুনি থাকবে মচমচে। চলুন জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে : বেগুন- পরিমাণমতো, বেসন- ১ কাপ, ময়দা- ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ, জিরা বাটা- ১/৩ চা চামচ, আদা বাটা- ১/২ চা চামচ, রসুন বাটা- ১/২ চা চামচ, বেকিং পাউডার- ১/৪ চা চামচ, কর্ন ফ্লাওয়ার- ১/২ চা চামচ, মরিচ গুঁড়া- ১/২ চা চামচ, হলুদ গুঁড়া- ১/২ চা চামচ, লবণ- পরিমাণমতো, পানি- পরিমাণমতো, তেল- ভাজার জন্য যতটুকু প্রয়োজন।
যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে বেসন নিয়ে বেগুন, পানি ও তেল ছাড়া সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণটি থকথকে করে মিশিয়ে নিন। মিশ্রণটি ১ ঘণ্টা রেখে দিন। এবার বেগুনগুলো ধুয়ে লম্বাভাবে পাতলা করে কেটে নিন। তাতে স্বাদমতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে কিছুক্ষণ রেখে দিন। এবার ভাজার জন্য কড়াইতে তেল গরম করুন। এবার পাতলা করে কেটে রাখা বেগুন বেসনের মিশ্রণে ভালোভাবে চুবিয়ে ডুবো তেলে ভেজে তুলুন। ইফতারে পরিবেশন করুন মজাদার মচমচে বেগুনি।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত