সাহরির জন্য পাবদা মাছের ঝোল তৈরির রেসিপি
সাহরিতে অতিরিক্ত তেল-মসলাযুক্ত কিংবা মুখরোচক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। খেতে হবে এমন খাবার যা সারাদিন আপনাকে সতেজ ও সুস্থ থাকতে সাহায্য করবে। যেহেতু আমাদের প্রধান খাবার ভাত, তাই সেহরিতে ভাতের সঙ্গে মাছ বা মাংসের কোনো পদ এবং বিভিন্ন সবজি রাখতে পারেন। সেসব রান্না হতে হবে অল্প তেল-মসলায়।
চলুন জেনে নেয়া যাক সাহরির জন্য পাবদা মাছের ঝোল তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : পাবদা মাছ- ৬-৭ টি, সরিষার তেল- ২ টেবিল চামচ, রসুন- ৫ থেকে ৬ কোয়া, লবণ- স্বাদমতো, হলুদ- আধা চা চামচ, মরিচের গুঁড়া- ১ চা চামচ, কাঁচা মরিচ- ২-৩টি, ধনেপাতা কুচি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : মাছ কেটে ধুয়ে নিতে হবে। এরপর লবণ, হলুদ আর অল্প সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। যে কড়াইতে রান্না করবেন তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা ও সরিষার তেল দিন। এরপর তাতে অল্প পানি মিশিয়ে নিন। কড়াইটি চুলায় বসান। চুলার আঁচ কমানো থাকবে। এবার কড়াইতে কাঁচা মরিচ দিয়ে দিন। অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলো এপিঠ-ওপিঠ ভেজে তুলে নিন। মসলা কষানো হলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিন। এবার তাতে অল্প পানি যোগ করুন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত