আ’লীগকে সরাতে না পারলে জনগণ স্বস্তি পাবে না : মির্জা ফখরুল
ক্ষমতাসীন আওয়ামী লীগকে সরাতে না পারলে দেশের জনগণ স্বস্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশন চলাকালে এ কথা বলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচি বিকেল ৩টা পর্যন্ত চলবে।
তিনি বলেন, নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ হয়েছে। কাল থেকে রোজা, কিন্তু সীমাহীন ব্যর্থতা আর সরকারের লোভের কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এ ভয়াবহ অবস্থা সৃষ্টিকারী আওয়ামী লীগকে সরাতে না পারলে জনগণ স্বস্তি পাবে না।
গণঅনশনের মাধ্যমে বর্তমান অবৈধ সরকারকে পরাজিত করতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের ওপর যে জনগণের আস্থা নেই, সেটা জানাতে হবে।
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের।
অনশনে অংশ নিতে আসা বিএনপির অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন