প্রথম রমজানে এতিম ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার
করোনা মাহামারির প্রকোপ কমে আসায় সামাজিক অনুষ্ঠানে আগের মতো কড়াকড়ি নেই। তাই অন্যান্য সময়ের মতো এবারের রমজানে একাধিক ইফতারের আয়োজন করেছে বিএনপি। এরই অংশ হিসেবে প্রথম রমজানে আলেম ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে।
রবিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ইফতারে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এতে ঢাকা শহরের বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন ইফতার আয়োজনে অংশ নিতে পারছেন না। এর আগে তিনি আলেম-এতিমদের পাশাপাশি রাজনৈতিক দল, কূটনীতিক, দলের নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নিতেন।
জানা গেছে, এ বছর বিএনপি মোট চারটা ইফতার আয়োজন করবে। লেডিস ক্লাবের পর ১২ এপ্রিল হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে, ২০ এপ্রিল হোটেল লেক শোরে রাজনীতিকদের সন্মানে ও ২৮ এপ্রিল লেডিস ক্লাবে পেশাজীবীদের সন্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন