ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শ্রম অধিকার কর্মসূচির আওতায় ৬৮ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ১২:৩

মার্কিন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) শ্রম অধিকার কর্মসূচির আওতায় বাংলাদেশে ৬৮ লাখ ডলার সহায়তা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। গতকাল শনিবার (২ এপ্রিল) এক টুইটবার্তায় এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষায় সমর্থন করে এবং গণতন্ত্রের অন্যতম প্রধান উপাদান শ্রমিকদের সংগঠন করা ও ইউনিয়ন গঠনের স্বাধীনতাকে উৎসাহিত করে।

টুইটে জানানো হয়, রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে শ্রমিকদের অবস্থার উন্নতির উপায় বিষয়ে আলোচনার জন্য সলিডারিটি সেন্টারের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। ইউএসএআইডি’র শ্রম অধিকার কর্মসূচির আওতায় ৬৮ লাখ ডলার সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এসব কারখানার শ্রমিকদের মধ্যে রয়েছে বহু নারী, তাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে সহায়তা করছে এসব অনুদান।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী