বিরতি ভেঙে শাকিব খানের শুটিং শুরু
মাসখানেক বিরতির পর আবার ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান হিরো শাকিব খানের সিনেমার শুটিং শুরু হলো। করোনার কারণে মাসখানেক ঘরবন্দি ছিলেন শাকিব খান। মঙ্গলবার (২৫ মে) রাজধানীর উত্তরায় সকাল থেকে ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করেন তিনি।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমা পরিচালনা করছেন তরুণ নির্মাতা তপু খান। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। দুপুর ১টার দিকে ফিতা কেটে সিনেমাটির শুটিংয়ে নামেন শাকিব খান। এ সময় উপস্থিত ছিলেন- নায়িকা বুবলী, অভিনেতা ফখরুল বাশার, মিলি বাশারসহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
সিনেমাটির প্রযোজক আশিকুর রহমান জানান, একটানা ৩০ দিন শুটিং হবে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।
করোনার কারণে এক বছরেরও বেশি সময় প্রেক্ষাগৃহে নেই শাকিব খানের নতুন কোনো সিনেমা। মাঝে ওটিটি প্লাটফর্মে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি মুক্তি পায়।
প্রীতি / জামান
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন
‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?
কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ
বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ
ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ