গানের চেয়ে নায়িকা হওয়ার প্রস্তাব বেশি আসে : কর্ণিয়া
যার শুধু কণ্ঠে নয়, হাসিতেও মুগ্ধতা ছড়ায়; তিনি জাকিয়া সুলতানা কর্ণিয়া। সময়ের সঙ্গে সঙ্গে নিত্য নতুন গানে দর্শকদের মাতাচ্ছেন। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাসী বলে গানের সংখ্যা একটু কম। তবে সেটা একেবারেই কম নয়, হাতে রয়েছে বেশ কিছু নতুন গান। দর্শকদের হৃদয় ছুঁতে তার কণ্ঠের সুরই যথেষ্ট। সদ্য প্রকাশ পেয়েছে এ সংগীততারকার নতুন একটি গান ‘ইচ্ছে হলে’। গানটি থেকে ইতিমধ্যেই বেশ ভালো সাড়া পেয়েছেন।
পাওয়ার ভয়েজ খ্যাত এ তারকা বলেন, গানটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। অনেকেই আমাকে সেটি জানাচ্ছেন। শ্রোতাদর্শকদের ভালো লাগছে এটি পাওয়া। এরমধ্যে আরও নতুন কিছু গানের কাজ শেষ করেছি। শিগগিরই সেগুলো আসবে। আমি গতানুগতিক গান করতে চাই না। যার জন্য একটু ডিফারেন্ট কিছু খুজি সবসময়।
সুন্দর হাসির এ রমণী গান ভিডিওতে যেন রূপসীর মতো হাজির হন। দর্শকরাও সেটি বেশ সাদরে গ্রহণ করেন। সেই আগ্রহের জায়গা থেকে অভিনয়ের প্রস্তাবও কম পাননি এ গায়িকা। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন মাধ্যমে অভিনয়ের অসংখ্য প্রস্তাব পেয়েছেন তিনি। সেদিক থেকে গানের চেয়ে অভিনয়ের প্রস্তাব বেশি পান বলে জানান তিনি।
জাকিয়া সুলতানা কর্ণিয়া বলেন, এটা সত্যি যে আমি অনেক অনেক প্রস্তাব পেয়েছি, এমনকি এখনো পাই। আমাকে সবাই সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দেয়। অনেক সিনেমা ফিরিয়ে দিয়েছি আমি। কারণ, অভিনয় শেখার বিষয়, কঠিন একটা বিষয়। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। গানের মানুষ, গানেই ভালো আছি।
তিনি আরও বলেন, একটা সময় ইচ্ছে ছিলো অভিনয় করার, তাও নাটকে। কিন্তু আমার মা রাজি হয়না। আমার মায়ের কথা হচ্ছে, ‘দুই নৌকায় পা দিতে যেওনা কখনো’। যার কারণে এরপর আর আগ্রহ পাইনি। এখনো অনেক পরিচালক কিংবা নায়ক আমাকে সিনেমার জন্য প্রস্তাব দেন। এখনো তা ফিরিয়ে দিই।
প্রীতি / প্রীতি
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী