বিএনপি নেতা ইশরাক হোসেন আটক
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ইশরাক হোসেনের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই আটক করা হতে পারে। তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় ইশরাককে পুলিশ আটক করে। এখনো তিনি মতিঝিল থানায় আছেন। কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে আমরা এখনো কিছু জানি না।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
Link Copied