ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রে জাতিগত বিদ্বেষমূলক অপরাধ বন্ধে আইন পাস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২১ বিকাল ৬:৫৭

যুক্তরাষ্ট্রে জাতিগত বা ধর্ম সংক্রান্ত বিদ্বেষমূলক অপরাধের শিকার হয়ে থাকেন অনেকে। আফ্রিকানদের মতো এর শিকার এশীয়রাও। তবে এবার এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে বিদ্ধেষমূলক এই অপরাধ ঠেকাতে আইন পাস করল মার্কিন কংগ্রেস।

এর আগে, আইনটি প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে বিল আকারে পাস হয়। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হল। আইনে এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের (এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বিদ্বেষমূলক অপরাধগুলো দ্রুত যাচাই করা যাবে। আইনটির নাম রাখা হয়েছে, কোভিড-১৯ হেট ক্রাইম অ্যাক্ট।


প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আইনটি আমেরিকায় বিদ্বেষমূলক অপরাধ কমাতে সাহায্য করবে। পেলোসি আরও জানান, ২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপিআইদের সাথে ৬ হাজার ৬০০ বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে।

গত মার্চে জর্জিয়াতে মাসাজ পার্লারে গুলি করে ছয় এশীয় নারীকে হত্যা করা হয়। পেলোসি বলেন, করোনার মধ্যে এএপিআইরা বীরের মতো কাজ করছেন। সুতরাং এই সব ঘটনা আরও বেশি দুঃখজনক।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। তারপর আমেরিকায় করোনা যত বেড়েছে, ততই বেড়েছে এশীয়-আমেরিকানদের ওপর আক্রমণ।

সূত্র : আল-জাজিরা

রিয়াদ / রিয়াদ

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের