ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সিনেটরদের অনুরোধ মোমেনের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ১১:২৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা হবে বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিন মার্কিন সিনেটর চাক শুমারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তিনি বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেয়ার বিষয়টি উত্থাপন করেন। এ বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা প্রত্যাশা করেন তিনি। বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করার জন্য সিনেটরকে প্রস্তাব দেন তিনি।

এদিকে, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোটের সঙ্গেও বৈঠক করেন ড. মোমেন। এ সময়ও একই ধরনের আলোচনা হয়। ড. মোমেন র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগির প্রত্যাহার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি), সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এবং ন্যাশনাল ব্যুরো অব এশিয়ান রিসার্চ (এনবিআর)।

আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ যে চিত্তাকর্ষক আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আগামী ৫০ বছরে আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী