বিগ বাজেটের আইটেম ড্যান্স পানি পানি
এবার বড় চমক নিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গন মাত করছে আসছে নতুন একটি মিউজিক ভিডিও। এটি বিগ বাজেটের! সম্প্রতি এফডিসি ঘুরে বিশাল সেট দেখে সেই কথার সত্যতা মিলেছে। রোহান বেলালের কোরিওগ্রাফীতে প্রায় ১০০জনের জুনিয়র আর্টিস্ট নিয়ে ড্যান্স আইটেম ‘পানি পানি’র সাথে নাচছে মুক্তি প্রতিক্ষিত ‘মাসুদ রানা’র নায়ক রাসেল রানা ও নবাগত সোনিয়া খান।

গানটির ভিডিও নির্মাণ করছেন দর্শকপ্রিয় নির্মাতা সৈকত নাসির ও তার ভিজ্যুয়ালাইজার ওয়ার্কশপটিম। ডিওপি সানি খান ও গানটির প্রযোজক চৌধুরী এস হাসান। জানা যায়, ‘পানি পানি’ গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কর্নিয়া। গীতিকবি চৌধুরী এস হাসানের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। দুই ধাপে কক্সবাজারে গানটির দৃশ্যধারণ হওয়ার পর গতকাল এফডিসিতে হয় এটির শেষ ধাপের কাজ। নির্মাতা সৈকত নাসির জানান, ‘মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। কোন আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে। আশা করছি, ধামাকাদার এই গানটির সাথে মিউজিক ভিডিও দর্শক দারুণ উপভোগ করবেন।’ গানটি নোনা এন্টারটেইনমেন্ট চ্যানেলে আসছে ঈদে অবমুক্ত হবে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!