গরমে ঘর ঠাণ্ডা রাখার উপায়
ঢাকা: গরমে বাইরেও যেমন তাপ, তেমনই ঘরে টেকাও মুশকিল। বিশেষ করে দুপুরে ঘর যেন আরো গরম হয়ে ওঠে। যাদের ঘরে এসি নেই তারা সারাদিন ফ্যান চালিয়ে রেখেও স্বস্তি পান না। গরমে ঘর ঠাণ্ডা রাখতে বেশকিছু বিষয় মাথায় রাখা জরুরি। তাহলে এসি ছাড়াই গরমে ঘর রাখতে পারবেন ঠাণ্ডা।
চলুন তবে জেনে নেয়া যাক এক্ষেত্রে যা করণীয়-
১. ঘরে দুই লেয়ারের পর্দা ব্যবহার করুন। এতে ঘরে সূর্যের তাপ ঢুকবে না। দুপুরে যখন রোদের তীব্রতা বাড়তে শুরু করবে তখন দুটি পর্দাই টেনে দিন। দেখবেন ঘর ঠাণ্ডা থাকবে।
২. বেডরুমের কম্পিউটার বা ল্যাপটপ চালু করে রাখবেন না। এতে ঘর গরম হয়ে যায়। ফোন চার্জ দেয়া হয়ে গেলে সুইচ অফ করে রাখুন। পড়ালেখার জন্য এলইডি লাইট ব্যবহার করুন।
৩. লিনেন বা সুতির বেডশিট ব্যবহার করুন। খুব গাঢ় রং কিংবা ভারী কাপড়রে বদলে প্যাস্টেল শেডের চাদর বেছে নিতে পারেন। সাদা বেডশিটের ওপর হালকা রঙের বেড কভার বিছিয়ে দিন। বালিশ ও কুশনের জন্য বেছে নিন একই রঙের নানা টেক্সচারের কভার। দেখতে ভালো লাগবে। চোখের পক্ষে আরামদায়ক।
৪. ড্রইংরুমে বড় কার্পেট থাকলে তুলে রাখুন। তার বদলে মেঝেতে জুটের বা মাদুরের লম্বা চাটাই পেতে দিন।
৫. ছাদের নিচের ফ্ল্যাট সবচেয়ে বেশি গরম থাকে। এক্ষেত্রে ছাদে শেড লাগাতে পারলে খুব ভালো হয়। শেড না থাকলে দুপুরের দিকে সিলিং ফ্যানের বদলে টেবিল ফ্যান ব্যবহার করুন। সিলিং ফ্যান ওপরের গরম হাওয়া টেনে নামায়, ফলে আরও বেশি গরম লাগে। বাটিতে বরফের কিছু টুকরা টেবিল ফ্যানের সামনে রেখে ফ্যান চালান। এতে ঘর বেশ ঠাণ্ডা হবে।
৬. ঘরে ইনডোর প্লান্ট লাগান। অ্যালোভেরা, বস্টন ফার্ন, উইপিং ফিগ, অ্যারিকা পাম গাছ রাখলে ঘর ঠাণ্ডা থাকবে।
৭. ঘর ঠাণ্ডা রাখার পাশাপাশি শরীর ঠাণ্ডা রাখতে আইস কিউব ট্রেতে পুদিনা পাতা, আদা কুচি বা লেবুর ছোট ছোট স্লাইস পানিতে মিশিয়ে খান।
জামান / জামান
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ
রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?