কারামুক্ত ইশরাক
নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার সাত দিনের মাথায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।
গতকাল দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ইশরাকের জামিন আবেদন মঞ্জুর করেন। ওই সময়ই তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, জামিন পাওয়ায় ইশরাকের কারামুক্তিতে আর বাধা নেই। এর কয়েক ঘণ্টার মধ্যেই কারামুক্ত হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এ মেয়র প্রার্থী।
এদিকে কারাগার থেকে মুক্ত হওয়ার পর কারাফটকের সামনে ইশরাককে ফুলের মালা পরিয়ে বরণ করে নিতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের। পরে নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন নিয়ে কারা এলাকা ত্যাগ করেন তিনি।
২০২০ সালের ডিসেম্বরে গাড়িতে অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশের করা এক মামলায় গত ৬ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করে পুলিশ।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন