ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিপাকে পড়েছেন স্পর্শিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১১:২৪

খুবই বিপাকে পড়েছেন ছোট ও বড় পর্দার সুপরিচিত অভিনীত অর্চিতা স্পর্শিয়া। গণমাধ্যমকে এমনটা নিজেই জানিয়েছেন শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমার শুভ্রা। জানিয়েছেন বিপাকে পড়ার কারণও। কী সেই কারণ?

অভিনেত্রী জানান, মাস খানেক আগে তার ফেসবুকের ফ্যান পেজটি হঠাৎই উধাও হয়ে যায় হয়। সেটিতে ১০ লাখ ফলোয়ার ছিল। এরপর তার ব্যক্তিগত অ্যাকাউন্টটিও উধাও হয়ে যায়। বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানালেও এতদিনেও তার আইডি উদ্ধার করা যায়নি।

স্পর্শিয়া কথায়, ‘আইডি উদ্ধার হওয়া তো দূরে থাক, ফেসবুক কর্তৃপক্ষ কোনো সাড়াই দেয়নি এখন পর্যন্ত। আমাকে কোনো নোটিশও দেয়নি। ফ্যান পেজটি হারানোর হারানোর পর থেকে কাজের কোনো আপডেট দিতে পারছি না। অনেকের কাছে যোগাযোগ করতে পারছি না। বাধ্য হয়ে নতুন আইডি খুলতে হয়েছে।’

কাজের ক্ষেত্রে আগামী ২৫ জুন সিনেমা হলেও মুক্তি পেতে চলেছে স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’। ছবিটি এর আগে গত বছর ওটিটিতে মুক্তি পেয়েছিল। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে নায়িকার ‘ফিরে দেখা’ নামের একটি ছবি। চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় সরকারি অনুদানের এ ছবিতে স্পর্শিয়ার নায়ক নিরব।

স্পর্শিয়ার অভিনয় জীবন শুরু হয় ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপন দিয়ে। সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর এয়ারটেলের কিছু বিজ্ঞাপন করেন। পরবর্তীতে ‘রোদ’ শিরোনামের একটি নাটক দিয়ে পদার্পণ করেন নাট্যজগতে। চলচ্চিত্রে প্রথম কাজ করেন ২০১৯ সালে ‘আবার বসন্ত’ নামের একটি ছবিতে।

প্রীতি / প্রীতি

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে