আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পাকিস্তান তালেবানের সাবেক ঘাঁটির কাছে সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
সে সময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সাত পাকিস্তানি সেনা এবং চার হামলাকারী নিহত হয়েছে।এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত আফগান সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ১২৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এরপরই সেনা সদস্যদের ওপর অতর্কিত এ হামলার ঘটনা ঘটলো।
এদিকে নিহত সেনাদের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসলামাবাদ।
শাহবাজ শরিফ এক টুইট বার্তায় নিহত সেনাদের ছবি ও নাম প্রকাশ করেছেন। নিহতরা হলেন হাবিলদার তারিক ইউসেফ, সিপাহি সুলেমান ওয়াকাস, সিপাহি ইজাজ হুসেইন, সিপাহি মোহাম্মদ জাভেদ, সিপাহি জুনায়েদ আলি, সিপাহি ওয়াকার আহমেদ এবং সিপাহি আরশাদ আলি।
এমএসএম / এমএসএম
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির