ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার বাতিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২২ দুপুর ১২:২৪

রাজনৈতিক নেতাদের সম্মানে আগামী ২০ এপ্রিল বিএনপি যে ইফতার কর্মসূচি গ্রহণ করেছিল তা বাতিল করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে কী কারণে বাতিল করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

তিনি বলেন, দলের পক্ষ থেকে আগামী ২০ এপ্রিল যে ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।

প্রথম রমজানে আলেম ও এতিমদের নিয়ে এবং ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি।

এর আগে ২২ মার্চ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসে আলেম, ওলামা, এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকদের সম্মানে চারটি ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন