ইফতারের জন্য প্রন বল তৈরির রেসিপি
ইফতারের জন্য ঝটপট ও সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিংড়ির যেকোনো পদ। কারণ চিংড়ি দিয়ে যেকোনো খাবার তৈরিতে সময় লাগে খুবই কম সেইসঙ্গে সুস্বাদু তো হয়ই। বাড়িতে চিংড়ি থাকলে ইফতারের জন্য তৈরি করতে পারেন প্রন বল। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
পাউরুটি- ৬/৭ স্লাইস
ডিম- ১টি
চিংড়ি- ২৫০ গ্রাম
ধনেপাতা কুচি- পরিমাণমতো
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ
আদা বাটা- ১/২ চা চামচ
রসুন বাটা- ১/২ চা চামচ
লবণ- পরিমাণমতো
ধনে গুঁড়া- ১/২ চা চামচ
জিরা গুঁড়া- ১/২ চা চামচ
তেল- পরিমাণমতো।
তৈরি করবেন যেভাবে
পাউরুটির টুকরোগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিন। এরপর একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার ডিম এবং খোসা ছাড়ানো চিংড়িগুলো মিশ্রণের সঙ্গে যোগ করুন। এভাবে মিনিট ১৫ ঢেকে রেখে দিন। এরপর কিউব করে কাটা কিছু পাউরুটি হাতে নিয়ে এর ওপর কিছুটা মিশ্রণ নিয়ে এর ওপর আবার কিছু পাউরুটির টুকরো দিয়ে বলের আকার দিতে হবে। পাউরুটিগুলোকে ভালো করে চেপে চেপে গোল করে নিন, নয়তো তেলে ছাড়লে ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। এরপর তেল গরম করে হালকা আঁচে বলগুলো সোনালি করে ভেজে তুলুন। পছন্দের যেকোনো সস দিয়ে পরিবেশন করুন।
মৌমিতা / মৌমিতা
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন