প্রেমিক খুঁজছেন ঊষসী চক্রবর্তী
চলছে জুন মাস, যাকে বলা হয় ঘোর বর্ষার মাস। বর্ষা অনেকের কাছে প্রেমেরও ঋতু। আর এই প্রেমের ঋতুতে সঙ্গীহীন হয়ে দিন কাটাতে কার ভালো লাগে? ভালো লাগছে না অভিনেত্রী ঊষসী চক্রবর্তীরও।
অভিনেত্রী নিজেই বলছেন, একবার ভেবেছিলেন সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপে নাম লেখাবেন। কিন্তু শুভানুধ্যায়ীরা বারণ করায় সে পথে আর পা বাড়াননি। সবাই তাকে সাবধান করে বলেছিলেন, তিনি এখন তারকা অভিনেত্রী। তাই ডেটিং অ্যাপে নাম লেখালে প্রেমিকের বন্যা বইবে। সেখান থেকে প্রকৃত মনের মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন।
তবে তার অন্তর জুড়ে যে ব্যথা রয়েছে সেটি কিন্তু তিনি প্রকাশ্যেই এনেছেন। কলকাতার পত্রিকা আনন্দবাজার অনলাইনের কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন, ‘আমায় একজন প্রেমিক খুঁজে দেবেন? দীর্ঘ দিন ধরে আমি একা।’
অকপটেই তিনি জানিয়েছেন, সঙ্গীর অভাবেই তিনি মনের ব্যথায় ভুগছেন। দাবি, বাস্তবেও শ্রীময়ীর ‘বিশেষ বন্ধু’ রোহিত সেনের মতোই তার এক জন প্রেমিক চাই!
কেমন মানুষ পছন্দ ‘জুন’ ওরফে উষসীর? সঙ্গে সঙ্গে পর্দার রেষারেষি উঠে আসে বাস্তবেও। অভিনেত্রীর কথায়, আমি নিয়মিত শরীরচর্চা করি। তাই ভারিক্কি চেহারার মানুষ আমার চলবে না। রোহিত সেনের মতো টানটান চেহারার প্রেমিক চাই আমারও। এখানেও আমি শ্রীময়ীর প্রতিদ্বন্দ্বী।
সঙ্গে আরও বলেন, শরীরচর্চার পাশাপাশি ভালো মনেরও মানুষ হতে হবে তার হবু প্রেমিককে। হতে হবে বুদ্ধিমান, রসিক।
ঊষসীর আফসোস, এখনও পর্যন্ত গোটা পাঁচেক প্রেম করেছেন তিনি। কোনোটাই টিকল না। তার শেষ প্রেম ইন্ডাস্ট্রির এক ক্যামেরাম্যানের সঙ্গে। এক মাত্র তিনিই প্রেমিক হিসেবে ‘জুন আন্টি’র সঙ্গে টানা ১১ বছর কাটিয়েছেন।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?