শাড়ি পরে সেন্ট পিটার্সবার্গের রাস্তায় তাপসী!
মস্কোর পর এবার সেন্ট পিটার্সবার্গের সড়কেও শাড়ি পরে দেখা গেল ‘হাসিন দিলরুবা’ সিনেমার নায়িকা তাপসী পান্নুকে। সাদা সুতির শাড়ি, নীল ব্লাউজ, পায়ে স্নিকার পরে ছুটতে ছুটতে রাস্তা পার হতে দেখা গেছে বলিউডের এই নায়িকাকে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তাপসী লিখেছেন, এই রাস্তাগুলো বেশ মন্ত্রমুগ্ধকর। ডিনারের জন্য দেরি হয়ে গেল, তাই দৌড়...
বোন শাগুনকে নিয়ে রাশিয়া বেড়াতে গিয়েছেন তাপসী। মস্কো ঘুরে দুই বোন এখন পৌঁছেছেন সেন্ট পিটার্সবার্গে। সেখানেই শাড়ি পরে জনতার কৌতূহল বাড়িয়ে ছুটতে ছুটতে রাস্তা পার হলেন এই অভিনেত্রী।
এর আগে মস্কোতেও তাকে শাড়ি পরে দেখা গিয়েছিল। সেই ছবির নিচে বোন শাগুনের কমেন্ট পড়ে মনে হচ্ছে, নেটফ্লিক্সে তার আসন্ন ছবি ‘হাসিন দিলরুবা’র লুকেরই প্রমোশন করছেন তিনি।
‘হাসিন দিলরুবা’র ট্রেইলার এরমধ্যেই দারুণ জনপ্রিয় হয়েছে। তাপসী, বিক্রান্ত মাসি, হর্ষবর্ধন রানে অভিনীত ছবির ট্রেইলার দর্শকের কৌতূহল বাড়িয়েছে। এরমধ্যেই তাপসী পান্নুর বেড়াতে গিয়ে নিশ্চুপে প্রোমাশনে খুশিই তার অনুরাগীরা।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?