ইফতারের জন্য তরমুজের শরবত তৈরির রেসিপি
গরমে রোজা, এদিকে বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের নানা ফল। বিশেষ করে তরমুজ চোখে পড়ছে বেশি। সারাদিন রোজা শেষে ইফতারে এক টুকরো তরমুজ কিংবা এক গ্লাস তরমুজের শরবত খেলে প্রাণ তো জুড়াবেই, সেইসঙ্গে শরীরে পৌঁছাবে প্রয়োজনীয় অনেক পুষ্টি। চলুন জেনে নেওয়া যাক ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
তরমুজের টুকরা- ২ কাপ
বরফ কুচি- ২ কাপ
বিট লবণ- সামান্য
লেবুর রস- সামান্য
পুদিনা পাতা- কয়েকটি
চিনি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে দিতে হবে। এরপর তরমুজ ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। একটি ব্লেন্ডারে টুকরা করা তরমুজ, কয়েকটি পুদিনার পাতা, চিনি, বিট লবণ ও লেবুর রস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার মিশ্রণটি একটি পরিষ্কার ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে। স্বচ্ছ গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। ঠান্ডা শরবত খেতে বেশি সুস্বাদু লাগবে।
মৌমিতা / মৌমিতা
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন