টিকা কিনতে ৭৯৯০ কোটি টাকার অনুমোদন দিল এডিবি
করোনা ভাইরাসের টিকা কেনার জন্য বাংলাদেশকে ৭ হাজার ৯৯০ কোটি টাকা (৯৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (২৩ জুন) এই ঋণ অনুমোদন দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলেছে, এই অর্থ দিয়ে বাংলাদেশ প্রায় ৪ কোটি ৪৭ লাখ (৪৪ দশমিক ৭ মিলিয়ন) ডোজ টিকা কিনতে পারবে।
এ বিষয়ে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, টিকা প্রদান করোনার বিস্তার রোধ করতে পারে, মানুষের জীবন রক্ষা করতে পারে এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারে। করোনার থেকে রক্ষা এবং অর্থনীতিতে পুনরায় গতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সহযোগিতা করার এডিবির চলমান প্রকল্প এটি।
জামান / জামান
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
পূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু
ঢাকায় মিশন খোলার জন্য পর্তুগালের রাষ্ট্রপতিকে অনুরোধ
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখছি
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
Link Copied