ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য সবাইকে খাস দিলে দোয়া করতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সবাই আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা আগামীকাল জুমার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন। আপনারা খাস দিলে দোয়া করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য ধর্মাবলম্বীদেরও তার জন্য দোয়া করতে বলবেন। আমাদের দোয়াই এখন তার জন্য সবচেয়ে বেশি দরকার। আপনারা যদি খাস দিলে দোয়া করেন, তিনি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।
হাদিকে হত্যা প্রচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতি এবং পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলেও এ বিষয়ে কোনো কথা বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।
Aminur / Aminur
মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান
ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ
৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা
চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন
মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার
কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস
ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা
পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না
ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী