জাপানগামী বিমানের ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ
জাপানগামী যাত্রীদের তাজা ফল, মাংস ও মাংসজাতীয় পণ্য বহন না করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাপানের নতুন কোয়ারেন্টিন ও শুল্কবিধি অনুযায়ী এসব পণ্য দেশটিতে নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, জাপানগামী ফ্লাইটের যাত্রীরা বিশেষ করে নারিতা বিমানবন্দরগামী যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যাত্রীরা যেন লাগেজে তাজা ফল, মাংস ও মাংসজাতীয় কোনো পণ্য বহন না করেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ পণ্য বহন করলে জাপানে পৌঁছানোর পর যাত্রীদের অতিরিক্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। এতে বিমানবন্দরে সময়ক্ষেপণ ও যাত্রা বিলম্বের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নিয়ম অমান্য করলে বড় অঙ্কের জরিমানা এবং অন্যান্য আইনি জটিলতার মুখেও পড়তে পারেন যাত্রীরা।
এ অবস্থায় চেক-ইন ও বোর্ডিংয়ের আগে যাত্রীদের নিজেদের ব্যাগেজ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে বিমান। পাশাপাশি জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইনসের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও জাপানগামী যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।
aliul / aliul
জাপানগামী বিমানের ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ
দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম
রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি
সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান
ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ-নাগরিকদের ৫০ শতাংশ
'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'
ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার
ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি
জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন