জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন
জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সদস্যদের জাপানিজ ভাষা প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের এন-৫ পর্যায়ে প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যদের আগামী ১৫ নভেম্বর থেকে ৯০ দিন মেয়াদি প্রশিক্ষণ শুরু হবে।
বুধবার (১১ নভেম্বর) বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও দালালদের দৌরাত্ম্য কমিয়ে সদস্যদের জন্য নিরাপদ ও প্রাতিষ্ঠানিক বিদেশযাত্রার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে আনসার-ভিডিপি।
এ লক্ষ্যে বাহিনীর নিজস্ব রিক্রুটিং এজেন্সি ‘প্রান্তিক শক্তি লিমিটেড’ -এর মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এজেন্সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উদ্যোগের আওতায় তিনটি পৃথক কর্মসূচিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। প্রথম কর্মসূচিতে ওকাইয়ামা ইউনির্ভাসিটি অব সায়েন্স-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আনসার-ভিডিপির পুরুষ ও নারী সদস্যদের নির্বাচন করা হয়েছে। তাদের প্রশিক্ষণ হবে আনসার-ভিডিপি একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রে।
দ্বিতীয় কর্মসূচিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ও কারিগরি শিক্ষা (টিভিইটি) প্রোগ্রামের মাধ্যমে জাপানে যাওয়ার লক্ষ্যে পুরুষ ও নারী সদস্যদের নির্বাচন করা হয়েছে। তাদের প্রশিক্ষণ হবে আনসার-ভিডিপি একাডেমি, ভিটিসি কলাকোপা, গাজীপুর এবং কুমিল্লা, মৌলভীবাজার, সিরাজগঞ্জ ও যশোর জেলা প্রশিক্ষণ কেন্দ্রে।
তৃতীয় কর্মসূচিতে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার-ভিডিপির নারী সদস্যদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও ও ফেনী প্রশিক্ষণ কেন্দ্রে।
তিনি আরও জানান, গত ৮ নভেম্বরের মধ্যে আনসার-ভিডিপি ম্যানেজমেন্ট সিস্টেমের (এভিএমআইএস) টিআরজিএমএস অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যোগ্য প্রার্থীরা বাছাইয়ে অংশ নেন। বাহিনীর সদর দপ্তর গঠিত বাছাই কমিটি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক ও স্বাস্থ্যগত সক্ষমতা যাচাই করে। এ সময় উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি ও শারীরিক ত্রুটি পরীক্ষা করা হয়। পরে অনলাইনে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
বাহিনীর প্রত্যাশা, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
aliul / aliul
'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'
ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার
ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি
জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন
অনাবকে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ প্রতিমন্ত্রীর
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা
ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে
বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন
তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২
উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত