অনাবকে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ প্রতিমন্ত্রীর
নিউজ পোর্টালের মান বজায় না থাকলে পাঠক ও ভিউজ বাড়বে না। তাই পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তাগিদ দেন।
তিনি বলেন, মান বজায় রাখা অত্যন্ত জরুরি একটি বিষয়। মান ঠিক না থাকলে ভিউজও হবে না, কোয়ালিটি যদি ভালো না হয়, মানুষ আগ্রহ নিয়ে আপনার নিউজ পোর্টালে আসবে না। কাজেই মান বজায় রাখার জন্য সেরকম সাংবাদিক সম্পৃক্ত করতে হবে আপনাদের নিজ নিজ নিউজ পোর্টালের সাথে।
অনলাইন নিউজ পোর্টাল মালিকদের উত্থাপিত দাবিগুলোর অধিকাংশই যৌক্তিক বলে মনে করেন তিনি। তবে নতুন সরকার সবকিছু একদিনে বাস্তবায়ন করতে পারবে না। সরকার তাদের সহযোগিতা করতে চায়।
একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনের পেছনে মানুষের ত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে।
অনলাইন সংবাদমাধ্যমের বিভিন্ন সংগঠনের পাশাপাশি, কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করবেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের নীতি একটাই থাকবে—সবার আগে বাংলাদেশ।
aliul / aliul
অনাবকে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ প্রতিমন্ত্রীর
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা
ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে
বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন
তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২
উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে দেশব্যাপী অভিযান
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার