ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য এন্ট্রি, যাচাই ও সংশোধনসংক্রান্ত পরামর্শক সেবা কিনতে ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কাজের জন্য পরামর্শক হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে।
এছাড়া, মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য কম্বল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অধীন ‘খতিয়ান ও হোল্ডিংয়ের ডেটা এন্ট্রি, যাচাই ও সংশোধনসংক্রান্ত পরামর্শক সেবা’ কেনা হবে। এ জন্য মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা। কাজটি বাস্তবায়নে সুপারিশ করা হয়েছে ইউএনডিপি বাংলাদেশকে।
অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের আওতায় মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)’ প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণ করা হবে।
এ কাজের মূল চুক্তিমূল্য ৩২৬ কোটি ১৯ হাজার ৭০৭ টাকা ৬২ পয়সা। কাজটি বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়েছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে।
এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য পাঁচটি প্যাকেজে কম্বল কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। ই-জিপি সিস্টেমে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) রাজস্ব বাজেটের আওতায় এসব কম্বল কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকা।
এর মধ্যে, একটি প্যাকেজের জন্য সুপারিশ করা হয়েছে জিসাস ফ্যাশন লিমিটেডকে। প্রতিষ্ঠানটির ঠিকানা ৬৬, হাজীপাড়া, ডিআইটি রোড (দ্বিতীয় তলা), ঢাকা।
aliul / aliul
'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'
ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার
ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি
জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন
অনাবকে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ প্রতিমন্ত্রীর
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা
ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে
বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন
তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২
উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত