ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মারিউপোলে বিজয় ঘোষণা পুতিনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ২:১৮

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিউপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সৈন্যদের প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সরকার বলেছে, বেসামরিক লোকজনকে বহনকারী ৪টি বাস অবরুদ্ধ এবং ধ্বংস হয়ে যাওয়া বন্দরনগরী মারিউপোল ছেড়েছে। তবে ইউক্রেনীয় সৈন্যরা এখনও শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, গতকাল বেসামরিক লোকজনকে বহনকারী চারটি বাস মানবিক করিডর ব্যবহার করে শহর ত্যাগ করেছে। বৃহস্পতিবারও নারী, শিশু এবং বয়স্কদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

‌ইউক্রেনের এই উপপ্রধানমন্ত্রী বলেছেন, মারিউপোলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত কঠিন। তবে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। প্রায় দুই মাসের ধ্বংসাত্মক যুদ্ধের পর মারিউপোলের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শহরটিতে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক আটকা পড়েছেন এবং অনেকে মারা গেছেন।

বিস্তারিত আসছে...

এমএসএম / এমএসএম

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক