ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিএনপির আমলে ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্র হতো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ৪:৪৭

বিএনপির আমলে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্রে পরিণত হতো বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতেই যেন বাংলাদেশের আকাশ ভেঙে পড়েছে! বিএনপির আমলে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড প্রতিদিন রণক্ষেত্র ছিল। ফখরুল ইসলাম আলমগীর তো ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। ঢাকা কলেজ তার প্রিয় কলেজ, তার কথা একটু ভাবুন। বিএনপির আমলে কী অবস্থা ছিল? ঢাকা কলেজের আশপাশের অবস্থা ভুলে গেছেন সেই কথা? সরকার তো এখানে হস্তক্ষেপ করেছে, ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রীমহল দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে মেতে উঠেছে। বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করার জন্য অপপ্রচারের পথ বেছে নিয়েছে। এমনকি তারা বঙ্গবন্ধু পরিবারের সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। 

ষড়যন্ত্র বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনা ভারসাম্যমূলক পলিসি নিয়ে বাংলাদেশকে আজকে স্টাবল করে রেখেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের স্থিতি ও স্বস্তি যেভাবে আছে, কোনো দেশ বাংলাদেশের মতো অবস্থান নিয়ে ভারসাম্যমূলক অবস্থায় আছে? বাংলাদেশের প্রবৃদ্ধি, মাথাপিছু আয় আজ সারা বিশ্বের বিস্ময়। বিশ্বব্যাংক তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধিতে প্রশংসা করে।

ওবায়দুল কাদের বলেন, আজকে শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলে বাংলাদেশ অনেক দেশের সঙ্গে তুলনা করলে অনেক ভালো আছে। ১৩ বছর আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ রাতে দিনে পার্থক্য। কোথায় ছিল বাংলাদেশ কোথায় নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যা।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতি আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন