করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিন ছিল ২১ জন। এই নিয়ে দেশে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫২ হাজার ৫৩২ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিতই থাকছে। শনিবার (২৩ এপ্রিল ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৩১৫ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৯৩ হাজার ৯৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ, গতকাল শূন্য দশমিক ৫৪ শতাংশের কথা জানানো হয়েছিল।
দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪ হাজার ৬৯৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৭০৮টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৩৭ হাজার ৯৫ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ১৮ হাজার ৯৬১টি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জামান / জামান
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা