যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় মোল্লা কলেজের নিকটবর্তী সড়কে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন গ্যারেজ মেকানিক ছিলেন।
সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতের স্বজন রতন জানান, কাজ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন ফালু মিয়া। তিনি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পূর্ব কদমতলী এলাকায় বসবাস করতেন। নিহতের বাবার নাম আব্দুল মতিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুর রহমান জানান, জরুরি সেবা নম্বরে (৯৯৯) সংবাদ পেয়ে তারা কোনাপাড়ার মোল্লা কলেজের সামনের সড়কে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সজিবুর রহমান আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘাতক যানবাহনটি শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
aliul / aliul
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা
নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানালেন প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট