‘এনআইডি নম্বর ইনপুটের কারণে টিকিট দিতে দেরি হচ্ছে’
প্রথমবারের মতো এনআইডি বা জাতীয় পরিচয় পত্র নম্বর ইনপুট করে কাউন্টার থেকে টিকিট দেয়া হচ্ছে, তাই বিভিন্ন গন্তব্যের যাত্রীদের টিকিট পেতে একটু বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, ঈদযাত্রার ২৮ তারিখের টিকেট রোববার সকাল ৮টায় অনলাইন এবং কাউন্টার থেকে বিক্রি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কাউন্টার থেকে যাত্রীরা যেন নির্বিঘ্নে টিকিট কিনতে পারেন তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সহায়তা করছেন।
রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশন ব্যবস্থাপকের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
সব যাত্রীই যাতে টিকিট পায় সেই চেষ্টাই করা হচ্ছে জানিয়ে মাসুদ সারওয়ার বলেন, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে এসি কোচ আছে মাত্র একটি করে। যার আসন সংখ্যা ৫৫টি। এরমধ্যে যদি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়, তাহলে আমাদের হাতে থাকে মাত্র ২৫-২৮টি টিকিট। যদি ৩টি সারি থেকে প্রথমজন ৪টি করে টিকিট কেটে নেন, তাহলে ওই সারির তৃতীয় ব্যক্তি তো টিকিট পাবেন না।
অনলাইনে টিকিট পেতে ভোগান্তির বিষয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে ওয়েবসাইটে ক্লিক করলে সমস্যা হবেই। গতকালও বলেছি। সবাই প্রত্যাশা করে সকালে আমার টিকিটটা হয়ে যাক। ধরেন, সিস্টেমে রাখা আছে একটা টিকিটের বিপরীতে ১০০ জন হিট করতে পারবে। কিন্তু দেখা গেল সেখানে ১ হাজার মানুষ হিট করেছে। তাহলে তো সমস্যা হবেই।
এমএসএম / জামান
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা