ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টিকিট না পাওয়ার শঙ্কা নিয়েও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ১:২২

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরুর দিন শনিবারের মতো রোববারও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে টিকিটপ্রত্যাশীদের। আগের দিন বিকেল কিংবা সন্ধ্যায় স্টেশনে এসেও টিকিট না পাওয়ার শঙ্কায় আছেন তারা।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দীর্ঘ সময় ধরে টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে গণমাধ্যম কর্মীরা। তাদের একজন রাজধানীর শেওড়াপাড়ার সাইমুম। টিকিটের জন্য ভোর ৫টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান তিনি।

কমলাপুর স্টেশনে শনিবার ইফতারের পর লাইনে দাঁড়ান রেজা; যাবেন দিনাজপুরে। তিনি কমলাপুর এলাকাতেই থাকেন।রেজা বলেন, ‘আমার এখনও দুই ঘণ্টার বেশি সময় লাগবে টিকিট পেতে। কারণ যারা আমার আগে লাইনে দাঁড়িয়েছে, তারা কাল কেউ দুপুরে কেউ সকালে এসে অপেক্ষারত ছিল। এ কারণে আমি শনিবার ইফতারের পরে আসলেও এখন টিকিট পাব কি না, সেটা নিয়ে সংশয় দেখা আছে।’

কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার ইফতারের পর আসেন কিশোর; যাবেন ঠাকুরগাঁয়ে।তিনি বলেন, ‘গতকাল টিকিটের জন্য আসি। তখন আমাদের কাছে সিরিয়াল নিয়েছে, কিন্তু তা দীর্ঘ ছিল। এখন টিকিট পাব কি না বুঝতে পারছি না।

‘টিকিট শেষ হয়ে গিয়েছে বলে শুনতে পাচ্ছি। আর অল্প কিছু টিকিট বাকি আছে বলেও কেউ কেউ জানাচ্ছেন।’রাজধানীর শাহজাহানপুরে থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা জিয়ারুল ইসলাম বলেন, ‘টিকিট পাব কি না, এ বিষয়টি এখনও বুঝতে পারছি না। টিকিট হয়তো পাওয়া যাবে না।’

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় শনিবার। ওই দিন দেয়া হয় ২৭ এপ্রিলের টিকিট।২৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে রোববার। ২৯ এপ্রিলের টিকিট কেনা যাবে সোমবার।৩০ এপ্রিলের টিকিট মিলবে মঙ্গলবার। আর ১ মে যারা ভ্রমণ করতে চান, তাদের ট্রেনের টিকিট পাওয়া যাবে ২৭ এপ্রিল।

এমএসএম / এমএসএম

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস