ঘরেই বিরিয়ানির মসলা তৈরির রেসিপি
ঈদের আয়োজনে বিরিয়ানি রান্না তো হবেই। তবে সেই বিরিয়ানি রান্নার জন্য বাইরে থেকে কিনে আনা বিরিয়ানি মসলার ওপর নির্ভর করতে হবে না। কারণ তাতে আপনার রান্নার স্বাদ মনের মতো নাও হতে পারে। এর বদলে ঘরেই তৈরি করে নিতে পারেন বিরিয়ানির মসলা। এই মসলা একবার তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
গুঁড়া করার জন্য যা লাগবে
৪ টেবিল চামচ ধনিয়া
২ টেবিল চামচ জিরা
১ টেবিল চামচ মৌরি
২ চা চামচ শাহ জিরা
৪টি স্টার অ্যানাইস
৬টি বড় এলাচ
১৫টি ছোট এলাচ
২-৩টি দারুচিনি
১/২ চা চামচ লবঙ্গ
১/২ টেবিল চামচ গোল মরিচ
৪ তেজপাতা
২ চা চামচ জয়ত্রী
১টি বড় জায়ফল
১ চা চামচ কাবাব চিনি
১ চা চামচ পোস্ত দানা
১ চা চামচ শুকনা মরিচ আধা ভাঙা
২ টেবিল চামচ কাস্মিরী মরিচ গুঁড়া।
আস্ত রাখার জন্য যা লাগবে
২ চা চামচ শাহ জিরা
৫/৬ ছোট এলাচ
৩-৪ টি বড় এলাচ
১/২ চা চামচ কাবাব চিনি।
যেভাবে তৈরি করবেন
গুঁড়া করার সব উপকরণ কড়াইতে হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। হালকা টেলে আধা ভাঙা করে নেওয়া শুকনা মরিচ, পেঁয়াজ ও রসুন গুঁড়া, পাপরিকা গুঁড়া এবং আস্ত সব গরম মসলা গুঁড়া করে রাখা মসলার সঙ্গে মিশিয়ে নেবেন। এবার এয়ার টাইট বয়ামে ভরে ফ্রিজে রেখে দিন। এই বিরিয়ানির মসলা অনেকদিন ব্যবহার করা যাবে। ফ্রিজে না রেখেও সংরক্ষণ করা যাবে।
মৌমিতা / মৌমিতা
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ
রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?