ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি
ইফতারে মিষ্টিমুখ করতে বাহারি পদ পাতে রাখেন কমবেশি সবাই। কারো পছন্দ পায়েস, আবার কারো পছন্দ জিলাপি কিংবা বুরিন্দা। অনেকে আবার সেমাইও রাখেন ইফতারে। তবে স্বাদে ভিন্নতা আনতে ইফতারে পাতে রাখতে পারেন নারকেলের বরফি। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সহজ রেসিপি-
ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি
উপকরণ
১. নারকেল বাটা ১ কাপ
২. এলাচ গুঁড়া আধা চা চামচ
৩. লবণ পরিমাণমতো
ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি
৪. চিনি এক কাপ
৫. গুঁড়া দুধ আধা কাপ
৬. ঘি ১ টেবিল চামচ ও
৭. কিসমিস ও বাদাম কুচি পরিমাণমতো।
ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি
পদ্ধতি
প্যানে হালকা ঘি গরম করে নারকেল বাটা ভেজে নিন। ভাজা নারকেলের মধ্যে এলাচ, লবণ, চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। নারকেলের মিশ্রণ আঁঠালো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি বাটিতে ঘি লগিয়ে তাতে নারকেলের মিশ্রণ ঢেলে নিন।
তারপর সমান করে নিন। এরপর গুঁড়া দুধ, কিসমিস ও বাদাম কুচি দিয়ে বরফির আকারে কেটে সাজিয়ে ইফতারে পরিবেশন করুন।
মৌমিতা / মৌমিতা
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন