ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

তৃতীয় দিনের মতো বিক্রি হচ্ছে ঈদের আগাম টিকিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১১:২০

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানী থেকে রেলপথে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তৃতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ৯টি কাউন্টার থেকে দুটি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। মোবাইল অ্যাপসের মাধ্যমেও বিক্রি হচ্ছে টিকিট। অধিকাংশ ট্রেনের টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন টিকিট ক্রেতারা।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হলো- কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, ক্যান্টনমেন্ট, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

জামান / জামান

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট