ইফতারের জন্য চিকেন নুডলস বল তৈরির রেসিপি
ইফতারে মচমচে ও সুস্বাদু খাবার তো কিছু থাকেই। তবে সেসব খাবার যেন ঘরেই তৈরি করা হয়। কারণ বাইরের ভাজাপোড়া খাবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। ইফতারে মুখরোচক খাবার হিসেবে রাখতে পারেন চিকেন নুডলস বল। এটি তৈরি করা বেশ সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন নুডলস বল তৈরির রেসিপি-
পরিমাণমতো তেল
চিকেন কিমা- ১ কাপ
চামচ আদা বাটা- আধা চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
লেবুর রস- এক চা চামচ
গোল মরিচের গুঁড়া- আধা চা চামচ
নুডলস- ১ প্যাকেট
পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
চিনি- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
ডিম- একটি।
যেভাবে তৈরি করবেন
কড়াইতে তেল গরম হতে দিন। অন্য একটি পাত্রে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া ও লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর তাতে মেশান নুডলস, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, চিনি ও ডিম। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিন। তেল গরম হলে মিশ্রণ থেকে ছোট ছোট বল আকারে গড়ে তাতে ছাড়ুন। অল্প আঁচে সোনালি রং করে ভেজে তুলুন। এরপর পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।
মৌমিতা / মৌমিতা
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত